মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মোবাইল ফোন এক্সেসরিজ ব্যবসায়ী সমিতির ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লার হালিমা টেলিকমের আবুল কালাম হাসানকে সভাপতি এবং ঢাকার উত্তরার সোনাতা টেলিকমের মো. মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির নতুন নেতারা বলেন, মোবাইল ফোনের আনুষঙ্গিক জিনিসপত্রের (এক্সেসরিজ) ব্যবসায়ীদের কল্যাণে কমিটি কাজ করে যাবে। পাশাপাশি গ্রাহকদের কাছে সর্বশেষ প্রযুক্তির মোবাইল ফোনসেট পৌঁছানোর ব্যাপারেও সিদ্ধান্ত হয়। —নিজস্ব প্রতিবেদক