মোবাইল ফোনই স্মার্ট বাতির সুইচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলজির স্মার্ট বাতি
এলজির স্মার্ট বাতি

বাতি জ্বালাতে আর দেওয়ালে হাত বাড়িয়ে সুইচ চাপতে হবে না, হাতের স্মার্টফোনের অ্যাপ্লিকেশন ছুঁয়েই জ্বালানো যাবে বাতি। এলজি জানিয়েছে, তারা এমন বৈদ্যুতিক বাতি তৈরি করেছে যা মোবাইল ফোন ব্যবহার করেই জ্বালানো-নেভানো যাবে।

২৩ মার্চ ব্লুটুথ প্রযুক্তির স্মার্ট বাতি বাজারে আনার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি-পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য জানিয়েছে।

এলজি জানিয়েছে, তাদের তৈরি স্মার্ট বৈদ্যুতিক বাতি স্মার্টফোন, ট্যাব বা অন্য যেকোনো মোবাইল পণ্য ব্যবহার করে জ্বালানো-নেভানো, উজ্জ্বলতা ঠিক করা এবং নির্দিষ্ট সময়ে জ্বলে ওঠা বা নিভে যাওয়ার বিষয়টি নির্ধারণ করে রাখা যাবে। মোবাইল পণ্যে বিশেষ অ্যাপ্লিকেশনের সাহায্যে এই সুবিধা পাওয়া যাবে।

এলজির দাবি, অ্যাপ্লিকেশন নিয়ন্ত্রিত এই বাতির জন্য একটি বিশেষ ‘সিকিউরিটি মোড’ রয়েছে। আইফোন ও অ্যান্ড্রয়েড দুই অপারেটিং সিস্টেমের সাহায্যেই এই বাতি নিয়ন্ত্রণ করা যায়। প্রায় ৩৩ ডলার দামের এই বাতি কবে নাগাদ বাজারে পাওয়া যাবে সে বিষয়ে এখনও তথ্য প্রকাশ করেনি এলজি কর্তৃপক্ষ।