মোবাইল ফোনে চার গিগা র্যাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরকম হতে পারে গ্যালাক্সি এস৫
এরকম হতে পারে গ্যালাক্সি এস৫

স্মার্টফোনে ৬৪বিট প্রযুক্তির পাশাপাশি এমন একটি চিপসেট তৈরি হচ্ছে, যাতে চার গিগাবাইট র‌্যাম সুবিধা থাকবে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং আগামী বছর ট্যাব ও স্মার্টফোনে চার গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম সুবিধা যুক্ত করতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসিম্যাগ।
বাজার-গবেষকেরা জানিয়েছেন, এখন পর্যন্ত ট্যাব ও স্মার্টফোনে সর্বোচ্চ তিন গিগাবাইট পর্যন্ত র‌্যামের ব্যবহার দেখা গেছে।
স্যামসাং টুমরো ব্লগের তথ্য অনুযায়ী, কম শক্তিতে চলে এমন এলপিডিডিআর৪ র‌্যাম তৈরি করছে স্যামসাং।
স্যামসাংয়ের দাবি, বর্তমানে ডিডিআর৩ র‌্যামের তুলনায় ডিডিআর৪ র‌্যামের পারফরমেন্স ৫০ শতাংশ ভালো হবে এবং এতে ৪০ শতাংশ কম শক্তি খরচ হবে। র‌্যাম উন্নত হলে  ডিসপ্লে রেজুলেশন ভালো হবে এবং অ্যাপ্লিকেশন চালানোও সহজ হবে।
বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন এ বছর স্যামসাং ৬৪বিট প্রসেসরে ‘গ্যালাক্সি এস৫’ নামে একটি স্মার্টফোন বাজারে আনতে পারে যাতে চার গিগাবাইট র‌্যাম সুবিধা যুক্ত হতে পারে।