মোবাইল ফোনে প্রযুক্তি পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে চালু হয়েছে মোবাইল ফোনসেটে তথ্যপ্রযুক্তি পরামর্শ সেবা। নিবন্ধিত গ্রাহকেরা প্রতিদিন সকালে একটি তথ্যপ্রযুক্তির টিপস বার্তার মাধ্যমে পাবেন। সদ্য শেষ হওয়া বিসিএস ডিজিটাল এক্সপো মেলায় বিডিওএসএনের স্টলে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। এ সময় আরও উপস্থিত ছিলেন আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্য-প্রযুক্তির পরিচালক রেজা সেলিমসহ বিডিওএসএনের সদস্যরা। মোবাইল ফোনসেটে তথ্যপ্রযুক্তি টিপসসেবা পেতে গ্রামীণফোন ও রবির গ্রাহকেরা ITT On A লিখে ৫৬৭৬ নম্বরে বার্তা পাঠিয়ে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধিত গ্রাহকেরা প্রতিদিন সকালে একটি করে কম্পিউটার টিপস পাবেন। এতে প্রচলিত মুঠোবার্তার খরচ ছাড়া অন্য কোন চার্জ প্রযোজ্য হবে না। এই সেবাটি নিতে না চাইলে ITT Off লিখে ৫৬৭৬ নম্বরে বার্তা পাঠিয়ে সেবাটি বন্ধ করা যাবে। —নুরুন্নবী চৌধুরী