মোবাইল ফোনের নতুন ব্যাটারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে এসেছে সিম্ফনি ব্যাটারি। গ্রাহকদের সুবিধার জন্য সিম্ফনি ব্যাটারি মোবাইল ফোনের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। সম্প্রতি একটি অনুষ্ঠানের মাধ্যমে এটি বাজারে ছাড়া হয়। এতে উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুর রশিদ। তিনি সিম্ফনির নতুন এই পণ্য বাজারে সফল হবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সিম্ফনির মোবাইল বিভাগের প্রধান রেজওয়ানুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি