মোবাইল ফোনের সঙ্গে বিনা মূল্যে মেমোরি কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিম্ফনির নতুন একটি মোবাইল ফোন বাজারে এসেছে। ডি৪৮ মডেলের এই সেটের সঙ্গে বিনা মূল্যে ৪ গিগাবাইটের মেমোরি কার্ড দেওয়া হচ্ছে। সেটটিতে আছে ২.২ ইঞ্চির মনিটর, এমপিথ্রি, এমপিফোর প্লেয়ার ও এফএম রেডিও। এ ছাড়া ব্লু টুথ, ভিডিও এবং অডিও রেকর্ডার এবং ফ্লাশ লাইটের সুবিধা আছে এতে। এর খুচরা মূল্য দুই হাজার ৫৫০ টাকা। —বিজ্ঞপ্তি