মোবাইল বিজ্ঞাপনে আয় বেড়েছে ফেসবুকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক আয়
ফেসবুক আয়

মোবাইল ফোন থেকে ফেসবুকের ব্যবহার বেড়েছে এবং একই সঙ্গে ফেসবুকের মোবাইল বিজ্ঞাপন থেকে আয়ও বেড়েছে। এ ছাড়াও মেসেঞ্জার ব্যবহারকারী প্রতি মাসে ২০ কোটি ছাড়িয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাত্ জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে ৬৪.২ কোটি মার্কিন ডলার লাভ করেছে যা বাজার গবেষকেদের অগ্রিম পূর্বাভাসের চেয়েও অনেক বেশি। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, মোবাইল বিজ্ঞাপন থেকে আয় বেড়ে যাওয়ায় মোট আয় ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞাপন থেকে আয়ের এখন ৫৯ শতাংশ মোবাইল থেকে আসছে যা এক বছর আগে ছিল মাত্র ৩০ শতাংশ। এদিকে, এ বছরের সেপ্টেম্বর মাস নাগাদ ফেসবুকের বর্তমান অর্থনৈতিক কর্মকর্তা ডেভিড ইভারসম্যানকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। তাঁর জায়গায় নতুন দায়িত্ব নেবেন ডেভিড ওয়েনার।
ফেসবুকের আয় বাড়া প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ‘ফেসবুকের ব্যবসা শক্তিশালী এবং দ্রুত বাড়ছে আর ২০১৪ সালের প্রথম প্রান্তিক হল দুর্দান্ত।’

মোবাইল থেকে ফেসবুক ব্যবহারের বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন মার্ক জাকারবার্গ।