মোবাইল ব্যবহারে ক্যানসার হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনের মাত্রাতিরিক্ত ব্যবহার ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি করে—এমন একটি ধারণাই রয়েছে সবার মধ্যে। সম্প্রতি একটি ডেনিস গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, এটি সম্পূর্ণ ভুল একটি ধারণা। মোবাইল ফোন কখনোই ক্যানসারের জন্য ঝুঁকিপূর্ণ নয়।প্রায় সাড়ে তিন লাখ মোবাইল ব্যবহারকারীদের ওপর চালানো এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে একটি ব্রিটিশ মেডিকেল ওয়েবসাইটে। একই সঙ্গে আরও কিছু গবেষণায় বেরিয়ে এসেছে মোবাইল ফোন ক্যানসারের ঝুঁকি সৃষ্টি করে না।ডেনমার্কের একটি ক্যানসার গবেষণা প্রতিষ্ঠান ক্যানসার এপিডেমোলজি কোপেনহেগেন ত্রিশোর্ধ্ব প্রায় সাড়ে তিন লাখ মোবাইল ব্যবহারকারীর ওপর এ গবেষণা চালায়। এই মোবাইল ব্যবহারকারীরা সবাই ১৯৯০ সাল থেকে ২০০৭ সালের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা শুরু করেছেন।ব্রিটেনের রয়্যাল বার্কশায়ার হাসপাতালের একজন ফেলো ম্যালকম স্পেরিন বলেন, ‘এই গবেষণার ফল থেকে জানা যাচ্ছে, মোবাইল ফোনের সাধারণ ব্যবহার—যা বেশির ভাগ মানুষই করে থাকে, তাতে ক্যানসার হওয়ার কোনো ঝুঁকি নেই।’ তিনি বলেন, ‘এই গবেষণাটি খুবই বিশ্বাসযোগ্য ও নির্ভুল।’এ বছরের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসার গবেষণাবিষয়ক সেল মোবাইল ফোনকে ক্যানসারের অন্যতম অনুষঙ্গ হিসেবে অভিহিত করার সুপারিশ করেছিল। অতীতে তারা সিগারেট, ক্লোরোফর্ম ও কফিকে ক্যানসারের অনুষঙ্গ হিসেবে ঘোষণা করেছিল।তবে এর এক মাস পরই আরেকটি আন্তর্জাতিক ক্যানসার গবেষণা প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে উল্লেখ করেছিল বৈজ্ঞানিক গবেষণালব্ধ তথ্য প্রমাণিত হওয়া শুরু করেছে, ক্যানসারের সঙ্গে মোবাইল ফোনের সম্পর্ক খুব কম। রয়টার্স।