মোবাইল ব্যাংকিং চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও প্রগতি সিস্টেম লিমিটেডের মধ্যে সম্প্রতি মোবাইল ব্যাংকিং ও লেনদেন সেবা প্রদানের ব্যাপারে চুক্তি হয়েছে। এর ফলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকেরা মোবাইল ফোনের মাধ্যমে নানা রকম ব্যাংকিংসেবা, রেমিট্যান্স গ্রহণ, ট্রেন ও বাসের টিকিট কেনাসহ বিভিন্ন সেবা পাবেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কুদ্দুস এবং প্রগতি সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত খান চুক্তিপত্রে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া, তথ্যপ্রযুক্তির প্রধান তাহের আহমেদ চৌধুরী, প্রগতির পরিচালক মো. ফয়েজউল্যাহ খানসহ অনেকে উপস্থিত ছিলেন। প্রগতি সিস্টেম তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বিজনেসল্যান্ড লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। —বিজ্ঞপ্তি