মোবাইল ভিডিও প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগরিক সাংবাদিকতার ওয়েবসাইট রাইট থ্রি এবং বেসরকারি টিভি চ্যানেল সময় আয়োজন করেছে মোবাইল ফোনে তোলা ভিডিওর প্রতিযোগিতা। ‘সিটিজেন জার্নালিজম: ভিডিও ফুটেজ প্রতিযোগিতা’ শিরোনামের এ আয়োজনে দেশের যে কেউ অংশ নিতে পারবেন। আর্থিক পুরস্কার ছাড়াও ১০ জন চূড়ান্ত বিজয়ীর ভিডিও ফুটেজ প্রচার করা হবে সময় টিভিতে। প্রতিযোগিতায় নাম নিবন্ধন করা যাবে www.write3.com ঠিকানার ওয়েবসাইটে। ভিডিওর সঙ্গে ৩০০ শব্দের একটি প্রতিবেদন লিখে পাঠাতে হবে। শেষ তারিখ ৩০ এপ্রিল।—বিজ্ঞপ্তি