মোবাইলফোনের ছবির জন্য গুগলের প্রোগ্রাম
মোবাইলফোনে ছবি তুলে তাত্ক্ষণিক তা আরেকজনের কাছেপাঠানো এখন কোনো ব্যাপারই না। তবে ছবির সঙ্গে দেওয়া ক্যাপশন বা ছবির বর্ণনা প্রেরকের ভাষায় পাওয়াটা নতুন। এই প্রযুক্তি যোগ করতে যাচ্ছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। মোবাইলফোনের জন্য গুগলের তৈরি প্রোগ্রাম অ্যান্ড্রয়েডে এ সুবিধা যোগ করা হবে।এ জন্য তৈরি করা হচ্ছে গগলস নামে মজার একটি প্রোগ্রাম।এই প্রোগ্রাম দিয়ে তাত্ক্ষণিকভাবে মুঠোফোনে ছবি তুলে ব্যবহারকারীর স্থান ও সময় যুক্ত করে গুগলে প্রকাশকরলে এ সুবিধা পাওয়া যাবে। গগলসে নতুন এই সুবিধার মাধ্যমে ভ্রমণকারী ও বিদেশি ভাষায় পাঠকেরা ছবি দেখার পাশাপাশি ছবির বর্ণনা পড়তে পারবে। এখন অ্যান্ড্রোয়েড-চালিত মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলে সহজে বিদেশি শব্দ এবং ছবির ব্যাখ্যা ব্যবহারকারী নিজ ভাষায় পাবেন। শুরুতে কয়েকটি ভাষায় এ সুবিধা পাওয়া গেলেও নতুন ভাষা যোগ করার কাজ চলছে বলে জানা গেছে।এ কাজে গুগল অপটিক্যাল কারেক্টর রিকগনিশন (ওসিআর) প্রযুক্তির মাধ্যমে ছবি থেকে শব্দ নির্বাচনের পর ব্যবহারকারীর নিজের ভাষায় দেখা যাবে। এর পাশাপাশি গুগল জানায়, গোগলেস ১.১ সংস্করণে ছবির গ্যালারিতে বারকোড পড়ার উন্নত প্রযুক্তি, ছবি দেখার ব্যবস্থা উন্নতকরণ, ছবির ভিজ্যুয়াল ব্যবহারের ও নির্দিষ্ট প্রতিষ্ঠানের পণ্য ও লোগো খোঁজার বিশেষ ব্যবস্থা যুক্ত হয়েছে। অ্যান্ড্রোয়েডের ১.৬ সংস্করণে গোগেলসের এ বিশেষ সংস্করণটি পাওয়া যাবে। শুধু গুগলের ফোনেই নয়, অ্যান্ড্রোয়েড আছেএমন যেকোনো মোবাইলফোনেই এ সুবিধা থাকবে। —সিএনএন অবলম্বনে নুরুন্নবী চৌধুরী