মোবাইলের আইএমইআই বদলে দিচ্ছে স্পাইডারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্পাইডারম্যান’, ‘চায়নাকিং’ এ নামগুলো কিন্তু হলিউডের কোনো জনপ্রিয় চলচ্চিত্রের নাম নয়! নাম দুটি মোবাইল ফোন প্রযুক্তির জন্য হুমকি হয়ে ওঠা সাম্প্রতিক সফটওয়্যারের নাম। ভারতের টেলিকম বিভাগ এক সতর্ক বার্তায় এ তথ্য জানিয়েছে। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।ভারতের টেলিকম বিভাগ সতর্ক করে জানিয়েছে, ‘স্পাইডারম্যান’, ‘চায়নাকিং’ সফটওয়্যার প্রোগ্রামগুলো মোবাইল ফোনে ইন্টারন্যাশনাল মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর পরিবর্তন করে দিতে পারে। চীন থেকে তৈরি মোবাইল ফোনে এ সফটওয়্যার ব্যবহার করে আইএমইআই নম্বর পরিবর্তন করে ফেলা সম্ভব।প্রতিটি হ্যান্ডসেটে ১৫ সংখ্যার একটি নম্বর থাকে, যা আইএমইআই নামে পরিচিত। এক হ্যান্ডসেটের আইএমইআই নম্বর অন্য হ্যান্ডসেটের আইএমইআই নম্বর থেকে সম্পূর্ণ আলাদা। হ্যান্ডসেটে *#০৬# পরপর চাপলে আইএমইআই নম্বর জানা যায়। অপরাধী শনাক্তকরণ কাজে নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো আইএমইআই নম্বর ব্যবহার করে।ভারত সরকার দেশটির মোবাইল অপারেটরদের আইএমইআই নম্বরে গরমিল থাকলে তাতে সংযোগ দিতে সতর্ক করে দিয়েছে এবং আইএমইআই নম্বর গরমিলের ক্ষেত্রে শক্ত অবস্থান নিয়েছে।