মোবাইলের জন্য নতুন ফ্ল্যাশ প্লেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনের জন্য অ্যাডোবির ফ্ল্যাশ প্লেয়ারের নতুন সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাশ প্লেয়ার ১০.১ পুরো সংস্করণ প্রকাশিত হয়। তবে শুরুতেই সবার জন্য নতুন এ সংস্করণটি ব্যবহারের সুযোগ থাকছে না। নতুন এ সংস্করণটি মোবাইল ফোন ছাড়াও ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার, ট্যাবলয়েট কম্পিউটার, টেলিভিশনেও ব্যবহার করা যাবে। অ্যাডোবির প্রযুক্তি কৌশল পরিচালক অনুপ মুরাকা বলেন, মোবাইল ফোনের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ২.২ সংস্করণে ফ্ল্যাশ প্লেয়ারের এ সংস্করণ খুব দ্রুত কাজ করবে। নেক্সাস ওয়ান ফোন, মটোরোলা এবং অন্যান্য অ্যান্ড্রোয়েড চালিত ফোনগুলোকে যত দ্রুত সম্ভব এ ২.২ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। অ্যান্ড্রয়েড ছাড়াও অ্যাডোবি মোশন, সিমবিয়ান ও মাইক্রোসফটের মোবাইল অপারেটিং সিস্টেমের জন্যও ফ্ল্যাশ প্লেয়ারের পুরো সংস্করণ অবমুক্ত করা হয়েছে।চলতি বছরে কনজ্যুমার ইলেকট্রনিকস শো এবং মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস শীর্ষক দুটি বড় সম্মেলনে বিভিন্ন মোবাইল প্রতিষ্ঠান তাদের বিভিন্ন নতুন ফোনের ঘোষণা দেবে। এসব ফোনের সম্ভাব্য সুবিধার কথা মাথায় রেখে আরও নতুন সুবিধাও যুক্ত হবে ফ্ল্যাশ প্লেয়ারে, যা প্রোগ্রাম স্টোর থেকে যেকোনো ব্যবহারকারী সহজে নামিয়ে নিতে (ডাউনলোড) পারবেন বলে জানিয়েছেন অনুপ মুরাকা। তিনি বলেন, এ কাজটি সহজ হয় যদি মোবাইল ফোন অপারেটিং প্রতিষ্ঠান তাদের মূল পর্দায় একটি পপ আপ লিংক রাখেন, যেখান থেকে সহজেই ফ্ল্যাশ প্লেয়ারের নতুন সংস্করণ সহজে নামিয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা।মোবাইল ফোন ছাড়াও ফ্ল্যাশ প্লেয়ারের নতুন এ সংস্করণটি ডেল, স্যামসাং, গুগল, এইচটিসি, এনভিডিয়া, ইন্টেলসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের নিজস্ব পণ্যেও কাজ করবে। তবে এ তালিকা থেকে বাদ পড়েছে অ্যাপল। সব ধরনের মোবাইল ফোনে ফ্ল্যাশ প্লেয়ারের এ সংস্করণ কাজ করলেও আইফোনে তা কাজ করবে না।—পিসি ওয়ার্ল্ড অবলম্বনে নুরুন্নবী চৌধুরী