মোবাইলের নতুন গেম ধুম:৩ জেট স্পিড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধুম থ্রি ছবিটি নিয়ে সিক্যুয়েল গেম ধুম:৩জেট স্পিড
ধুম থ্রি ছবিটি নিয়ে সিক্যুয়েল গেম ধুম:৩জেট স্পিড

মোবাইল ফোন ও ট্যাবলেটে যাঁরা গেম খেলে সময় কাটাতে চান তাঁদের জন্য নতুন একটি গেম ধুম থ্রি জেট স্পিড। গেমটি ধুম: ৩ দ্য গেমের সিক্যুয়েল। ২৫ জুন গেমটি অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ফোন ও নকিয়া আশা সিরিজের জন্য উন্মুক্ত করেছে ভারতের গেম নির্মাতা প্রতিষ্ঠান নাইন্টি নাইন গেমস। খবর আইএএনএসের।

গেম নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ধুম ফ্রেঞ্চাইজির দ্বিতীয় গেম এটি। এই গেম তৈরি করতে ধুম ছবি নির্মাতা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মসের লাইসেন্স নেওয়া হয়েছে। এর আগে তৈরি গেমটি সারা বিশ্বে এক কোটিরও বেশি ডাউনলোড হয়েছিল। আগের গেমটি ছিল শিকাগোর রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার বিষয়টি। এবারের ধুম: ৩ জেট স্পিডে থাকছে নদীতে দ্রুত গতিতে জেট চালানোর বিষয়টি।

গেমটি খেলতে গেমার ধুম থ্রি ছবির প্রধান চরিত্র অভিনয়কারী শাহিরের ভূমিকা নিতে পারবেন। ছবিতে এই চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। সুপারচার্জড অ্যাকুয়া জেট দিয়ে গেমারকে বিভিন্ন বাধা পার হতে হবে আর পেছনে তেড়ে আসবে পুলিশ। গেমটির অ্যানিমেশন ও গ্রাফিকস উন্নত করে তৈরি করেছে গেম নির্মাতা প্রতিষ্ঠানটি।

গেমটি প্লে স্টোর থেকে ডাউনলোড করার লিংক