মোল্লারগাঁও ই-সেবা কেন্দ্র পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের ই-সেবা কেন্দ্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল পরিদর্শন করেছে। গত বৃহস্পতিবার প্রতিনিধিদল পরিদর্শন করে জনগণের দোরগোড়ায় ই-সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ সফলতা অর্জন করছে বলে জানান। উদ্যোক্তা মতিউর রহমান খান ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের (ইউআইএসসি) সার্বিক কার্যক্রম সম্পর্কে জানান। পরিদর্শন দলের সদস্যরা বলেন, তৃণমূল পর্যায়ে জনসাধারণ কৃষি, স্বাস্থ্য, চিকিৎসাসেবা খাতগুলো ই-সেবার মাধ্যমে সহজেই পেতে শুরু করেছে। এ সময় মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্তসহ অনেকে উপস্থিত ছিলেন। —নিজস্ব প্রতিবেদক, সিলেট