মোস্তাফা জব্বার সভাপতি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০১২-২০১৩ মেয়াদের শেষ অংশে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাফা জব্বার। গত ৩০ মে অনুষ্ঠিত বিসিএসের কার্যনির্বাহী কমিটির ৩৬তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। গত ১ জানুয়ারি মো. ফয়েজউল্যাহ খান বিসিএসের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। সমিতির সংঘবিধি অনুসারে নতুন সভাপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সহসভাপতি মো. মঈনুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ৩০ মের সভায় নতুন সভাপতি নির্বাচনের আলোচ্য সূচি অনুসারে নির্বাচনের প্রক্রিয়ায় বিসিএসের পরিচালক মোস্তাফা জব্বার সভাপতির শূন্য পদে প্রার্থী হন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। —বিজ্ঞপ্তি