মৌলভীবাজার পৌরসভায় দেওয়া হলো কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মাধ্যমে মৌলভীবাজার পৌরসভায় ১০টি কম্পিউটার দিয়েছে উত্তর কোরিয়া। আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত করে গড়ে তুলতেই এমন উদ্যোগ। গত রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ কম্পিউটারগুলো গ্রহণ করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ ও ঢাকায় উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত অ্যান সিওং দো। তাঁদের উপস্থিতিতে মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ও আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক এ বিষয়ে একটি সমঝোতা চুক্তিতে সই করেন। উত্তর কোরিয়ার আর্থিক সহযোগিতায় দেশের ১০টি পৌরসভায় প্রশিক্ষণ দেওয়ার জন্য ১০টি করে কম্পিউটার অনুদান দেওয়া হয়।
মেয়র ফজলুর রহমান জানান, মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে মেধাবী তরুণ-তরুণীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু করা হচ্ছে। এ প্রশিক্ষণে কম্পিউটারের প্রাথমিক প্রশিক্ষণ ছাড়াও অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গ্রাফিক ডিজাইন, কম্পিউটার প্রোগ্রামিং ও আউটসোর্সিং কোর্স চালু করা হবে। এতে প্রশিক্ষিত তরুণ-তরুণীদের মধ্যে একদিকে যেমন তথ্যপ্রযুক্তি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে, তেমনি কর্মসংস্থান সৃষ্টি হবে।
মৌলভীবাজার প্রতিনিধি