মৌলভীবাজারে ইন্টারনেট কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে তথ্য বাতায়ন, ই-ফাইল ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রমের অগ্রগতিবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এটুআই প্রকল্পের সহায়তায় এবং জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে কর্মশালায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমদের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের ই-সেবা পরিচালক মো. আবদুল মান্নান, প্রশাসন বিশেষজ্ঞ মিজানুর রহমান ও ডোমেইন এক্সপার্ট শিরীন শবনম। জেলা প্রশাসনের ই-সেবা কার্যক্রমের ধারণাপত্র উপস্থাপন করেন সহকারী কমিশনার হোসেইন মোহাম্মদ হাই।
বক্তারা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নানা সমস্যা এবং এই মাধ্যমের সম্ভাবনার কথা তুলে ধরেন।
মৌলভীবাজার প্রতিনিধি