মৌলভীবাজারে কম্পিউটার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন ও যুগপোযোগী করতে মৌলভীবাজারে কম্পিউটার দেওয়া হয়েছে। শনিবার ‘ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা অবহিতকরণ ও কম্পিউটার বিতরণ’ নামের এই অনুষ্ঠানে জেলার ৬৭টি ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের ল্যাপটপ কম্পিউটার, মডেম, প্রিন্টার ও স্ক্যানার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জাকারিয়া এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, প্রশাসনিক ও ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে সারা দেশের ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে পাইলট প্রকল্প হিসেবে মৌলভীবাজারে এ কার্যক্রম শুরু হয়েছে।
মৌলভীবাজার প্রতিনিধি