মৌলভীবাজারে কম্পিউটার মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার কম্পিউটার অ্যাসোসিয়েশনের (এমসিএ) আয়োজনে মৌলভীবাজারের পৌর জনমিলন কেন্দ্রে গতকাল শনিবার এক দিনের কম্পিউটার মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসিএর সভাপতি সাগর আহমদ নিজাম। সাধারণ সম্পাদক কয়ছর আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র মো. ফজলুর রহমান, এমসিএর উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান ও সৈয়দ উমেদ আলী।
কয়ছর আহমদ গতকাল প্রথম আলোকে বলেন, অচিরেই আরও বড় পরিসরে কম্পিউটার মেলার আয়োজন করা হবে। এতে দেশের নামীদামি প্রতিষ্ঠান অংশ নেবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলে। মেলায় জেলা সদরের ১২টি প্রতিষ্ঠান অংশ নেয়। সবশেষে ছিল র্যাফল ড্র ও পুরস্কার বিতরণ।