মৌলভীবাজারে ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সহজে জনসেবা নিশ্চিত করতে মৌলভীবাজারে শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে তিন দিনের এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মেলা উপলক্ষে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়েছে, জনগণের দোরগোড়ায় তথ্য ও সেবা পৌঁছে দিতে দেশের ৪ হাজার ৫৪৭টি ইউনিয়ন পরিষদ, ৩২১টি পৌরসভা এবং সিটি করপোরেশনগুলোর ওয়ার্ডে ৪০৭টি ডিজিটাল কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে প্রতিমাসে প্রায় ৪৫ লাখ মানুষ সেবা নিচ্ছেন।
মেলায় অংশ নিচ্ছে ২২টি স্টল। এ মেলা আগামীকাল ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।