মৌলভীবাজারে তথ্যপ্রযুক্তির জন্য পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তি (আইসিটি) ক্ষেত্রে অবদানের জন্য মৌলভীবাজার জেলায়পুরস্কার দেওয়া হয়েছে। গত সপ্তাহে মৌলভীবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে তাঁদের পুরস্কৃত করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসানসহ অনেকে। পুরস্কারপ্রাপ্তরা হলেন— জুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউপির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, কুলাউড়ার কাদিপুর ইউপির সচিব মো. নিজাম উদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার সেলিম বাবু, মৌলভীবাজার সদরের কামালপুর ইউপির ইউআইএসসির উদ্যোক্তা আমির হোসেন, কমলগঞ্জের পতনঊষা ইউপির উদ্যোক্তা মনোয়ার হোসেন ও রাজনগরের মনসুরনগর ইউপির উদ্যোক্তা রোকসানা আক্তার।তাঁদের প্রত্যেককে ট্যাবলেট কম্পিউটার দেওয়া হয়।
—জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি