মৌলভীবাজারে ফ্রি আউটসোর্সিং প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে শুরু হয়েছে চার দিনের আউটসোর্সিং প্রশিক্ষণ কর্মশালা। এতে বিনা মূল্যেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মৌলভীবাজার জেলা পরিষদ মিলনায়তনে গত রোববার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জর্জেচ মিয়াসহ প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন।বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় জেলা পরিষদ ধারাবাহিকভাবে ৩০০ জন ছেলেমেয়েকে এই প্রশিক্ষণ দেবে বলে জানান আজিজুর রহমান। তিনি বলেন, এই প্রশিক্ষণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আউটসোর্সিং সম্পর্কে জানবে, কাজের নতুন ক্ষেত্র তৈরি হবে এবং অনলাইনে আয় করতে পারবে। এভাবে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূর হবে।প্রশিক্ষকেরা জানান, আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই টাকা উপার্জন করা সম্ভব। এ জন্য লাখ লাখ টাকা খরচ করে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। তা ছাড়া কোনো বিনিয়োগেরও প্রয়োজন নেই। জেলা পরিষদের প্রশিক্ষণে কীভাবে কাজ ও অর্থ পাওয়া যায় সে সম্পর্কে ধারণা দেওয়া হবে বলে প্রশিক্ষকেরা জানান। —আকমল হোসেন, মৌলভীবাজার