মৌসুমি উদ্যোক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাসে বন্ধুদের আড্ডায় তো অনেক কিছুই উঠে আসে। হাসি-রঙ্গ ছাড়াও সেখানে আলাপ হয় নিজেদের ক্যারিয়ার নিয়ে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা আজকাল নিজেরাই ‘উদ্যোক্তা’ হওয়ার পথ বেছে নিচ্ছেন। তেমনই একজন নাহিদুল ইসলাম। পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছেন নাহিদ। কারও সঙ্গে নতুন পরিচয় হলেই শুনতে হয়, ‘ও, তোমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। ওখানে তো প্রচুর আম হয়।’ তবে ভেবে দেখেননি নিজের জেলার এই ফল নিয়ে ব্যবসা হতে পারে। বন্ধুদের সঙ্গে আলাপেই একদিন হুট করে সিদ্ধান্ত নেন, ‘চাঁপাইয়ের আমের এত চাহিদা, তাহলে ব্যবসা করছি না কেন?’ যেই ভাবা সেই কাজ। বাজার ঘুরে সব বুঝেশুনে চক্ষু তাঁর চড়কগাছ! তাঁর জেলার আম ঢাকায় পৌঁছামাত্র দাম দ্বিগুণ ছাড়িয়ে যায়। তাই দেরি না করে শুরু করলেন নাহিদ। এ বছরই ‘আম সমাহার’ নামে চার বন্ধুর এই প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেছে, যার মধ্যমণি নাহিদুল। নাহিদুলের সঙ্গী অন্য তিন বন্ধু হলেন বিইউবিটির ইমিতয়াজ উদ্দিন, হাসান তারেক ও ঢাকা কলেজের রবিউল আউয়াল।

নাহিদ বললেন, ‘ফেসবুকে আমাদের Aam somahar নামে একটা পেজ রয়েছে। চাইলে এখানে আমের জন্য অর্ডার দিতে পারবেন যে কেউ। এ ছাড়া ০১৬৭২৪৪০৩৪৩ নম্বরে ডায়াল করেও অর্ডার দেওয়া যাবে।’

‘আম সমাহার’-এর আরেক সদস্য হাসান তারেক বলেন, ‘আমরা ছোট একটি ধারণা নিয়ে কাজ করছি, তাই পুঁজিও খুব বেশি লাগেনি। এখন তো মনে হচ্ছে, পড়াশোনা শেষ করে পুরোদস্তুর ব্যবসায়ী হয়ে ওঠা সম্ভব।