ম্যাক মিনির বিপরীতে ‘ক্রোমবক্স’ আনছে স্যামসাং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রোম অপারেটিং সিস্টেম-নির্ভর নতুন একটি কম্পিউটার তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ‘ক্রোমবক্স’ নামের এ পণ্যটি অ্যাপলের ম্যাক মিনির সঙ্গে বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্রের রিটেইলার টাইগারডিরেক্টের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।লাসভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিকস শোতে এই ডিভাইসটির প্রোটোটাইপ দেখিয়েছিল স্যামসাং।টাইগারডিরেক্টের পণ্য তালিকা অনুসারে স্যামসাং ক্রোমবক্সে থাকছে ১.৯ গিগাহার্টজ প্রসেসর, ডুয়াল-কোর সেলেরন বি৮৪০ চিপ, ৪ গিগাবাইট ডিডিআর৩ মেমোরি, ওয়াই-ফাই ও ১৬ গিগাবাইট সলিড-স্টেট ড্রাইভ। স্যামসাংয়ের এ কম্পিউটারটির দাম পড়বে ৩৩০ ডলার।