ম্যাক স্টোর থেকে ১০ কোটি ডাউনলোড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের ম্যাক অ্যাপ্লিকেশন স্টোর থেকে গত এক বছরেরও কম সময়ে সফটওয়্যার ডাউনলোড হয়েছে প্রায় এক কোটিরও বেশি।অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, এত ডাউনলোড হওয়ার কারণে ম্যাক অ্যাপ্লিকেশন স্টোর পৃথিবীর সবচেয়ে বড় ও দ্রুত বর্ধনশীল অ্যাপ-স্টোর হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছে। এই অ্যাপ্লিকেশন স্টোর প্রচলিত সফটওয়্যার শিল্পকে নতুন মাত্রা দিয়েছে বলেই জানিয়েছে অ্যাপল ইনকরপোরেশন।‘ম্যাক ওএস এক্স’ ব্যবহারকারীদের বিনা মূল্যে সফটওয়্যার ডাউনলোডের জন্য চালু করা হয় ম্যাক স্টোর। পরে ধীরে ধীরে এর ধরন পাল্টে এই স্টোরে বিক্রির জন্যও সফটওয়্যার রাখা হয়। স্টোর চালুর ২৪ ঘণ্টার মধ্যে স্টোর থেকে ১০ লাখ সফটওয়্যার ডাউনলোড হয়েছিল। গত সোমবার অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, অ্যাপল স্টোরে এখন শিক্ষা, খেলাধুলা, লাইফ স্টাইলসহ নানা বিষয়ের ওপর হাজারো সফটওয়্যার পাওয়া যায়। এই অ্যাপ্লিকেশন স্টোরে সফটওয়্যার বিক্রির টাকার ৩০ শতাংশ অ্যাপল নিজেদের কাছে রেখে বাকি ৭০ শতাংশ টাকা সফটওয়্যার নির্মাতাদের প্রদান করে থাকে।অ্যাপলের প্রথম মোবাইল অ্যাপ্লিকেশন স্টোর চালু হয় ২০০৮ সালে। গত অক্টোবরে অ্যাপলের পক্ষ থেকে বলা হয় এই মোবাইল অ্যাপ-স্টোরের অ্যাপ্লিকেশন ডাউনলোড এক হাজার ৮০০ কোটি ছাড়িয়েছে। ২০০৮ থেকে এ পর্যন্ত অ্যাপলের সফটওয়্যার নির্মাতাদের ৩০০ কোটি ডলার দিয়েছে।