ম্যাকবুক প্রোর দাম কমছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেটিনা ডিসপ্লেযুক্ত ‘ম্যাকবুক প্রো’ ল্যাপটপের দাম কমানোর ঘোষণা দিয়েছে অ্যাপল। ১৩ ইঞ্চি মাপের হালকা-পাতলা ল্যাপটপের দাম ২০০ ডলার কম রাখবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, ১২৮ গিগাবাইট ফ্ল্যাশ মেমোরির রেটিনা ডিসপ্লেসহ ম্যাকবুক প্রোর দাম এক হাজার ৬৯৯ মার্কিন ডলার থেকে কমিয়ে এক হাজার ৪৯৯ মার্কিন ডলার করা হবে । নতুন ম্যাকবুক প্রোর প্রসেসর আরও উন্নত করা হচ্ছে। ২০১২ সালের জুন মাসে রেটিনা ডিসপ্লেযুক্ত নতুন ম্যাকবুক প্রো বাজারে এনেছিল অ্যাপল। বাজার বিশ্লেষকেদের ভাষ্য, ম্যাকবুকের বিক্রি কমে যাওয়া এবং কম্পিউটার যন্ত্রাংশের দাম কমার কারণে ১৩ ইঞ্চি মাপের ম্যাকবুক প্রো সংস্করণের দাম কমাচ্ছে অ্যাপল।