ম্যাকবুক প্রোর নতুন সংস্করণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ রেজুলেশনের রেটিনা ডিসপ্লেযুক্ত ম্যাকবুক প্রো লাইন ল্যাপটপের আপডেট আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।
ম্যাকবুক প্রোর নতুন আপডেট আনায় দাম কমবে পুরোনো মডেলের ম্যাকবুক প্রোর। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।ম্যাক বুক প্রোর নতুন সংস্করণে দ্রুত গতির প্রসেসর ও বেশি তথ্য ধারণ ক্ষমতার জন্য মেমোরি যুক্ত করেছে অ্যাপল। নতুন ম্যাকবুক প্রোর দাম হবে এক হাজার ২৯৯ মার্কিন ডলার।
নতুন ল্যাপটপ আনায় পুরোনো মডেলের ল্যাপটপের দাম ১০০ মার্কিন ডলার কমিয়ে এক হাজার ৯৯ ডলার করার ঘোষণা দিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।