ম্যাকবুক ল্যাপটপের হালকা সংস্করণ তৈরি করছে অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপলের ম্যাকবুক ল্যাপটপ
অ্যাপলের ম্যাকবুক ল্যাপটপ


নতুন ‘চমক’ হিসেবে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কী আনবে, তা নিয়ে অনেকের কৌতূহল থাকে। ধারণা করা হচ্ছে, পর্দার আড়ালেই অ্যাপল তৈরি করছে, সেই চমক দেওয়া পণ্যটি। এটি হতে পারে অ্যাপলের জনপ্রিয় ম্যাকবুক ল্যাপটপের হালকা সংস্করণ। এই ল্যাপটপের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি অ্যাপল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ ম্যাকে এ ল্যাপটপের ফিচার সম্পর্কে সম্ভাব্য কিছু তথ্য তুলে ধরা হয়েছে। 

অ্যাপলের নতুন ল্যাপটপের কোডনাম হচ্ছে ‘স্টার’ আর মডেলের নাম এন ৮৪। এটি হবে অ্যাপলের তৈরি প্রথম আইওএস চালিত ‘ম্যাকবুক’ বা ‘আইওএস বুক’, যাতে এআরএম প্রসেসর ব্যবহৃত হবে।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে অ্যাপল ইনটেলের চিপ ব্যবহার করা হচ্ছে।

অ্যাপলের নতুন ল্যাপটপ তৈরির কাজ করছে পেগাট্রন। বর্তমানে এই ল্যাপটপ প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে।

এই ল্যাপটপ কেমন হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো তথ্য পাওয়া না গেলেও নাইন টু ফাইভ ম্যাকের প্রতিবেদনে বলা হয়, এতে টাচস্ক্রিন, সিম কার্ড স্লট, জিপিএস কম্পাস থাকবে। এটি হবে পানিরোধী। সবচেয়ে চমক দেওয়া তথ্য হচ্ছে, এর অপারেটিং সিস্টেম হবে আইওএস।

এই পূর্বাভাস মিলে গেলে অ্যাপলের বর্তমান ম্যাক ও আইওএস ডিভাইসের চেয়ে সম্পূর্ণ নতুন ধরনের যন্ত্রের একটি সিরিজ চালু হবে। ২০২০ সালনাগাদ এ ধরনের পণ্যের দেখা মিলতে পারে।
বর্তমানে ম্যাকবুক প্রো-ল্যাপটপ নিয়ে আইনি ঝামেলায় পড়তে হচ্ছে অ্যাপলকে। এই ল্যাপটপের কিবোর্ডে সমস্যা রয়েছে বলে অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছেন দুই ব্যবহারকারী।