ম্যাকবুকের জন্য স্ট্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাকবুককে ডেস্কটপ কম্পিউটারের মতো ব্যবহারের সুবিধা দিতে পারে বিশেষ ধরনের স্ট্যান্ড। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক টুয়েলভসাউথ সম্প্রতি ম্যাকবুকের জন্য এমন একটি স্ট্যান্ডের নকশা করেছে যা ল্যাপটপটিকে ডেস্কটপের মতো ব্যবহারের সুবিধা দিতে পারে। নকশাকারী প্রতিষ্ঠানটি বিশেষ এই কম্পিউটার স্ট্যান্ডটিকে নাম দিয়েছে ‘ঘোস্টস্ট্যান্ড’। প্রতিষ্ঠানটির নকশাবিদেরা দাবি করেছেন, বিশেষ স্ট্যান্ডটি ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ারকে এমনভাবে আটকে রাখে যাতে মনে হয় সেটি শুন্যে ভাসছে। স্ট্যান্ডটি ল্যাপটপটিকে ডেস্ক থেকে ছয় ইঞ্চি পরিমাণ ওপরে তুলে রাখে বলে কাজ করার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যায়। টুয়েলভসাউথের ওয়েবসাইটে এ স্ট্যান্ডটির দাম দেখানো হয়েছে ৩৫ মার্কিন ডলার।