ম্যাকে ম্যালওয়্যার বিপর্যয়!
প্রায় ছয় লাখ অ্যাপল কম্পিউটারে `ফ্ল্যাশব্যাক' ট্রোজান আক্রমণ করেছে। রাশিয়ান অ্যান্টি ভাইরাস কোম্পানি ড. ওয়েবের বরাতে বিবিসি এ তথ্য দিয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও কানাডায় এই ট্রোজান ছড়িয়েছে সবচেয়ে বেশি।৪ এপ্রিল বুধবার ড. ওয়েব ম্যাক কম্পিউটারে ম্যালওয়্যারের আক্রমণ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ম্যাক ওএসএক্স অপারেটিং সিস্টেমচালিত সাড়ে পঁাচ লাখ কম্পিউটারে ফ্ল্যাশব্যাক ট্রোজান ছড়িয়ে পড়েছে। গবেষকেরা ফ্ল্যাশব্যাক নামের ট্রোজানটির সন্ধান পেয়েছিলেন ২০১১ সালের সেপ্টেম্বরে। এই ট্রোজানটি অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টলারের ছদ্মবেশে কম্পিউটারে ঢুকে। অ্যাডোবির লোগো ব্যবহার করে কম্পিউটারে প্রবেশের পর কম্পিউটার নিরাপত্তাব্যবস্থাকে অচল করে দেয় এবং জাভা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে কোড ইনস্টল করিয়ে নেয়। ফ্ল্যাশব্যাক কম্পিউটারে ঢোকার পর কম্পিউটারে সংরক্ষিত পাসওয়ার্ড, ইউজার নেমসহ অন্যান্য তথ্য চুরি করে এবং হ্যাকারের কাছে তথ্য পাচার করতে পারে।ফ্ল্যাশব্যাক ট্রোজান দমন করতে অ্যাপল এ সপ্তাহে একটি নিরাপত্তা পঁ্যাচ উন্মুক্ত করেছে। ওএসএক্স ১০.৬ ও ১০.৭ এবং ওএসএক্স লায়ন ২০১২-০০১ সংস্করণে এ পঁ্যাচটি পাওয়া যাবে।