ম্যাকের জন্য নতুন বিজয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেকিন্টোস কম্পিউটারের জন্য তৈরি বিজয় বাংলা সফটওয়্যারের নতুন সংস্করণ বাজারে এসেছে। এটি ম্যাক ওএস ১০-এ কাজ করে। এ সংস্করণটিতে যুক্ত রয়েছে মোট ৯৩টি আসকি/একাত্তর এবং ৭৫টি ইউনিকোড বাংলা ফন্ট। উইন্ডোজের সকল বাংলা ফন্টই এতে কাজ করে। সফটওয়্যারটির আসকি কোড উইন্ডোজ বা লিনাক্সের মতোই কাজ করে। দাম পাঁচ হাজার টাকা। এখন একাত্তর সংস্করণ ৫০০ টাকায় হালনাগাদ করা যায়। —বিজ্ঞপ্তি