ম্যাক্সিস আনল থ্রিজি স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ‘এ৮০’ মডেলের একটি সাশ্রয়ী থ্রিজি স্মার্টফোন বাজারে এনেছে মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ম্যাক্সিস মোবাইল।
সাড়ে তিন ইঞ্চি মাপের এলসিডি স্ক্রিনের স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল কোরের প্রসেসর। অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর পেছনে তিন মেগাপিক্সেল ও সামনে ১.৩ মেগাপিক্সেলের অটো ফোকাস সুবিধার ক্যামেরা রয়েছে।
ম্যাক্সিস মোবাইল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, থ্রিজি সুবিধা সমর্থিত এই স্মার্টফোনটি দিয়ে ভিডিও কল, অনলাইন টিভি দেখার সুবিধা এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ রয়েছে।
স্মার্টফোনটি কিনলে এক মাসের রিপ্লেসমেন্ট ও এক বছরের ওয়ারেন্টি সুবিধা পাওয়া যাবে। স্মার্টফোনটির দাম তিন হাজার ৮৫০ টাকা।