ম্যান ভার্সেস পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কী হতো যদি বেয়ার গ্রিলস পাকিস্তানে যেতেন?
কী হতো যদি বেয়ার গ্রিলস পাকিস্তানে যেতেন?

অনুষ্ঠানের শুরু
আমি বেয়ার গ্রিলস। আমি আপনাদের দেখাব কীভাবে বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে বেঁচে ফিরে আসতে হয়। আজ আমি এসেছি পাকিস্তানে। এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি। এখানে রয়েছে পদে পদে বিপদ। এই বিপদ থেকে রক্ষা পেতে চাই কৌশল আর ধৈর্য। আমি আজ আপনাদের দেখাব এখানে কীভাবে টিকে থাকতে হয়। তাহলে চলুন আমার সঙ্গে...
খাবার তৈরি
প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হলে আপনার চাই খাদ্য। সুখের ব্যাপার হচ্ছে, এই দেশে ভালো করে খুঁজলে প্রচুর খাদ্য পাওয়া যায়। পাকিস্তানের জাতীয় পশু হচ্ছে মারখোর নামের এক ধরনের ছাগল। আমার আশপাশে অনেক ছাগল ডাকাডাকি করছে। ওই যে ম্যা ম্যা শব্দ করে কী সুন্দর একটি ছাগল ছুটে আসছে আমার দিকে। আমি ছাগলটিকে ধরে পুড়িয়ে খেয়ে ফেলব এখন।
অতঃপর...
বেয়ার গ্রিলস ছাগল খেলেন ঠিকই। কিন্তু তাঁর ছাগল খাওয়ার খবর পৌঁছে গেল পাকিস্তানের পার্লামেন্টে। ছাগলাধিকার লঙ্ঘনের দায়ে পাকিস্তান পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত হলো। পাকিস্তানের রাজনীতিবিদ ইমরান খান ছাগল হত্যার কঠিন প্রতিবাদ জানালেন। তিনি বললেন, ‘আমরা পাকিস্তানিরা ছাগলকে ভাইয়ের দৃষ্টিতে দেখি। ছাগল হত্যার প্রতিশোধ আমরা নেবই।’

পাকিস্তানের আদালত ছাগল হত্যার দায়ে বেয়ার গ্রিলসের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন।

নদী পার হওয়া

কী হতো যদি বেয়ার গ্রিলস পাকিস্তানে যেতেন?
কী হতো যদি বেয়ার গ্রিলস পাকিস্তানে যেতেন?


আপনারা জানেন, আমি কঠিন বিপদে পড়েছি। আমাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ আমাকে দেখলেই এখান থেকে ধরে নিয়ে যাবে। ছাগল মেরে এত বিপদে পড়ব বুঝিনি। তাই আমাকে এখান থেকে পালাতে হবে। সামনে যে ক্ষরস্রোতা নদীটি দেখছেন, এটা পার হওয়ার জন্য আমি এখন একটি ভেলা বানাব।
অতঃপর...
ভেলা বানিয়ে নদীতে নামামাত্রই বেয়ার গ্রিলসের ওপর আক্রমণ করল পাকিস্তানের কুখ্যাত জঙ্গি সংগঠন ‘উই আর ছাগলস’। ছাগল হত্যার দায়ে তারা আগে থেকেই খুঁজছিল বেয়ার গ্রিলসকে। বেয়ার যখন মাঝনদীতে তখন তার ওপর মুহুর্মুহু গুলি চালাল জঙ্গিরা। গুলির কবলে পড়ে ভেঙে গেল বেয়ারের সাধের ভেলা। ভেলা থেকে বেয়ার পড়ে গেলেন মাঝনদীতে। ঠান্ডা পানিতে সাঁতার কেটে কোনো রকমে অন্য পারে পৌঁছালেন শেষমেশ।
সর্বশেষ
আমি বেয়ার গ্রিলস। শেষ পর্যন্ত পাকিস্তান থেকে বেঁচে ফিরে এসেছি। ভাবতেই অবাক লাগছে!