ম্যানিকিন চ্যালেঞ্জ যদি বাস্তব জীবনেও করা যেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১

পরীক্ষায় কিছু পারেন না, কড়া গার্ড পড়েছে। পরীক্ষকদের ম্যানিকিন চ্যালেঞ্জছুড়ে দিন।

.
.

২

রাস্তা পার হতে হবে দ্রুত, কিন্তু হুসহাস করে ছুটছে গাড়ি। আছে ম্যানিকিন চ্যালেঞ্জ।

.
.

৩

দিন ছোট মনে হচ্ছে? সূর্যকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিন। দিন বড় হতে বাধ্য।

.
.

৪

কোনো বাচাল বন্ধুর মুখ বন্ধ রাখতে এই চ্যালেঞ্জ হবে অব্যর্থ দাওয়াই।

.
.

৫

জঙ্গলে হিংস্র প্রাণীর সামনে পড়লে গুলি নয়, ম্যানিকিন চ্যালেঞ্জ ছুড়ে দিন।

.
.

৬

আকাশের পাখি দেখে একটু ধরে দেখতে ইচ্ছে করলে ম্যানিকিন চ্যালেঞ্জ দিন, ব্যস!

গ্রন্থনা: আবু সাঈদ