
কিরে ভাই, তোর এই অবস্থা ক্যান?
কী করুম, ক! কাপড়চোপড়ের
গলা কাটা দাম। তাই এই অবস্থা।
সারা দিন দাঁড়িয়ে থেকে পা ব্যথা হয়ে গেছে। একটু বসি।
ইশ্! আমারও তো পা ব্যথা। আয়, চেয়ার সিটিং খেলি। যে জিতবে, সে-ই বসার গৌরব অর্জন করবে।
ও মা! আমার পাশে এটা কে? এলিয়েন নাকি?
না আপা, খাদ্যের অভাবে শুকাইয়া কাঠি হইয়া গেছি। এইটা জিরো ফিগারের চেয়েও এককাঠি বেশি!
হায় হায়, তোর ওপরের পার্ট কই? কেমনে হইল এসব?
আরে এটা একটা বিিচ্ছন্ন ঘটনা। রোনালদো-মেসির মধ্যে কে সেরা, এই নিয়া ঝগড়া লাগছে। ফলে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি।
আপা, ডিসকাউন্ট দেখে লাফ দিয়েন না। আগে দাম বাড়াইয়া তারপর ওইটার ওপর ডিসকাউন্ট দিছে।
আপু, ওই লোকটা না কদিন আগে আরেকটা মেয়েকে নিয়ে জামা কিনতে এসেছিল?
হ্যাঁ, তাই তো! মনে হয় আরেকটা গার্লফ্রেন্ড।
গার্লফ্রেন্ড কী আপু?
চুপ, তুই বুঝবি না। বড় হ আগে।
আর্টিস্ট সবার চোখমুখ দিছে, আমারটা দেই নাই ক্যান? এই বৈষ্যমের জবাব চাই। ম্যানিকিন হলেও আমি তো একটা মানুষ, নাকি?
কিরে, তুই ফ্রন্টে আয়, লুকায় আছস ক্যান?
আরে, আমারে এখনো কিছু পরায় নাই তো!
কিরে, মাথা নিচু কইরা আছস ক্যান?
কাপড়ের দাম দেইখা লজ্জায় মাথা নিচু হইয়া গেছে। আমারেসহ কিনলেও এত দাম হইব না।
কিরে, মন খারাপ নাকি?
নাহ্, শরীরটা ভালো নাই। এসির বাতাসে থাকতে থাকতে ঠান্ডা লেগে গেছে।
কী আজব! এক পিচ্চি পিস্তল ধরে হ্যান্ডস আপ বলে কোথায় গেল কে জানে! হাত নামাব কি না, বুঝতে পারছি না।