ম্যাপ অ্যাপ্লিকেশন নির্মাতাপ্রতিষ্ঠান কিনল অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওয়াইফাইস্ল্যাম’ নামে সিলিকন ভ্যালির নতুন একটি প্রতিষ্ঠান কিনেছে অ্যাপল। এ প্রতিষ্ঠানটি স্মার্টফোনের জন্য ম্যাপ তৈরি করে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ওয়াইফাইস্ল্যাম’ কেনার কথা নিশ্চিত করেছে অ্যাপল। এর আগে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক খবরে জানানো হয়েছিল, ম্যাপ নির্মাতাপ্রতিষ্ঠানটি কিনতে দুই কোটি মার্কিন ডলার ব্যয় করছে অ্যাপল।অ্যাপলের একজন মুখপাত্র জানিয়েছেন, অনেক সময় ছোট ছোট প্রযুক্তি প্রতিষ্ঠান কেনে অ্যাপল। তবে এ ধরনের প্রতিষ্ঠান কিনে নেওয়ার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে গুগল ম্যাপের জনপ্রিয়তা তুঙ্গে। নিজস্ব ম্যাপসেবা উন্নত করতেই অ্যাপল নতুন প্রতিষ্ঠান কিনেছে।