ম্যাশএবল কিনছে সিএনএন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের মিডিয়া ব্লগ হিসেবে পরিচিত ম্যাশএবল ওয়েবসাইটটিকে প্রায় ২০ কোটি ডলারে কিনে নিচ্ছে সংবাদমাধ্যম কেবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন)। রয়টার্সের ব্লগার ফেলিক্স সালমানের বরাতে সিনেট এক খবরে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অস্টিনে চলমান সাউথ বাই সাউথওয়েস্ট কনফারেন্সে (এসএক্সএসডব্লিউ) ম্যাশএবল কিনে নেওয়ার ঘোষণা দিতে পারে সিএনএন।এসএক্সএসডব্লিউ কনফারেন্সে আজ মঙ্গলবার ম্যাশএবল ও সিএনএনের মধ্যে যুক্তি হতে পারে বলেই সালমান জানিয়েছেন। ২০০৫ সালের জুলাই মাসে পিট ক্যাশমোর ম্যাশএবল নামের ব্লগসাইটটি প্রতিষ্ঠা করেছিলেন। এ সাইটটিতে প্রযুক্তি-বিষয়ক বিভিন্ন খবর ব্লগাররা প্রকাশ করেন। বর্তমানে সাইটটিতে মাসিক দুই কোটি ইউনিক ভিজিটর রয়েছে।