শূন্যস্থান পূরণ অংশ-১০
প্রিয় সমাপনী শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়েআজ ২নং প্রশ্নের ‘শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ’ দেওয়া হলো।
অধ্যায়-১২
১২. ওঁরাওদের মতে — বা — পৃথিবীর সৃষ্টিকর্তা।
উত্তর: ধরমী, ধরমেশ।
১৩. আমরা একে অন্যের — শ্রদ্ধা জানাব।
উত্তর: ঐতিহ্য ও সংস্কৃতিকে।
১৪. খাসিয়ারা পান-সুপারিকে খুবই — মনে করে।
উত্তর: পবিত্র।
১৫. ম্রোদের অন্যতম সুস্বাদু খাবারের নাম —।
উত্তর: নাপ্পি।
১৬. বাংলাদেশের গারোরা — ভাষায় কথা বলে।
উত্তর: আবেং।
১৭. গারোদের সনাতনী ধর্মের নাম —।
উত্তর: সাংসারেক।
১৮. ম্রোদের রয়েছে — সমাজব্যবস্থা।
উত্তর: গ্রামভিত্তিক।
১৯. ওঁরাও জাতিসত্তার বেশির ভাগের ভাষা —।
উত্তর: কুডুখ।
২০. ম্রোরা সাধারণত — ধর্মাবলম্বী।
উত্তর: বৌদ্ধ।
২১. গারো সমাজ —।
উত্তর: মাতৃতান্ত্রিক।
২২. গারোদের প্রধান উৎসবের নাম —।
উত্তর: ওয়াংগালা।
২৩. ম্রো পুরুষেরা খাটো — কাপড় পরে।
উত্তর: সাদা।
২৪. ত্রিপুরারা তাদের সমাজে — বাস করে।
উত্তর: দলবদ্ধভাবে।
২৫. ত্রিপুরাদের মোট — দফা আছে।
উত্তর: ৩৬টি।
২৬. ত্রিপুরাদের ১৬টি দল — বাস করে।
উত্তর: বাংলাদেশে।
২৭. ত্রিপুরা নারীরা কানে —নামে একধরনের দুল পরে।
উত্তর: নাতং।
২৮. ওঁরাও সমাজ — ওপর নির্ভরশীল।
উত্তর: কৃষিকর্মের।
২৯. ওঁরাওদের প্রধান উৎসবের নাম —।
উত্তর: ফাগুয়া।
৩০. ওঁরাওদের প্রধান খাবার —।
উত্তর: ভাত।
৩১. বৈসু উৎসবের অন্যতম আকর্ষণ হলো —।
উত্তর: গরয়া নৃত্য।
৩২. ওঁরাও সমাজ —।
উত্তর: পিতৃতান্ত্রিক।
৩৩. ওঁরাও গ্রামপ্রধানের নাম —।
উত্তর: মাহাতো।
৩৪. জমির উর্বরতার দেবতা—।
উত্তর: সালজং।
অধ্যায়-১৩
১. পৃথিবীতে বাংলাদেশসহ —টি দেশ আছে।
উত্তর: ১৯৬।
২. নিজ দেশের বাইরে অবস্থিত দেশকে বলা হয় —।
উত্তর: বহির্বিশ্ব।
৩. বিশ্বের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও—খুবই প্রয়োজন।
উত্তর: বন্ধুত্ব।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল