ময়মনসিংহে আউটসোর্সিং কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে গত রোববার দিনব্যাপী আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে ‘এনকারেজ আইটি’র উদ্যোগে ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আবদুল মাননান। এ সময়ে উপস্থিত ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক আফজালুর রহমান ভূঁইয়া, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, প্রযুক্তিতে বাংলাদেশের সাধারণ সম্পাদক সুফি ফারুক ইবনে আবু বকর, অনুবর্তন লিমিটেডের নির্বাহী পরিচালক নিয়ামুল হাসান, বেসিস ফ্রিল্যান্সার পুরস্কারজয়ী এনায়েত হোসেন, শাওন ভূঁইয়াসহ অনেকে। কর্মশালায় ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে মাহমুদুল হাসানকে সভাপতি করে ময়মনসিংহ ওপেন সোর্সে নেটওয়ার্ক এবং মিজানুর রহমানকে আহ্বায়ক করে আনন্দ মোহন কলেজ ওপেন সোর্স নেটওয়ার্ক গঠন করা হয়। —ময়মনসিংহ অফিস