ময়মনসিংহে আউটসোর্সিং কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে ও বিআইডিডির সহযোগিতায় বিনা মূল্যে চার দিনের আউটসোর্সিং কর্মশালা হয়ে গেল ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে। ময়মনসিংহ জেলার বিভিন্ন কলেজের ২৩০ জন শিক্ষার্থী এতে অংশ নেন। কর্মশালায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আয়ের নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ১৩ অক্টোবর কর্মশালার উদ্বোধন করেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ এম এ মান্নান। ১৬ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এ বি এম শহিদুল ইসলাম। —বিজ্ঞপ্তি