ময়মনসিংহে আজ থেকে তথ্যপ্রযুক্তি মেলা
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ময়মনসিংহ শাখার আয়োজনে জেলা জিমনেসিয়াম, আজ থেকে শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি মেলা। ‘বিসিএস ডিজিটাল এক্সপো ময়মনসিংহ ২০১২’ শিরোনামের এ মেলায় থাকছে নানা আয়োজন। ‘কৃষি, খামার, অফিসসহ ডিজিটাল হবে ময়মনসিংহ’ স্লোগানে এ মেলায় সহযোগিতা করছে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এবং ময়মনসিংহ জেলা প্রশাসন। মেলায় ৪৮টি স্টল এবং আটটি প্যাভেলিয়নে ৩৫টি দেশি-বিদেশি ও স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। খবর বিজ্ঞপ্তির। মেলার চতুর্থ দিনে অনুষ্ঠিত হবে ফিল্যান্স আউটসোর্সিং বিষয়ে সেমিনার। মেলায় স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের সৌজন্যে আগামীকাল থেকে অনুষ্ঠিত হবে গিগাবাইট গেমিং প্রতিযোগিতা। এতে ফিফা ১১ ও মোস্ট ওয়ান্টেড গেমসের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেলায় গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড আসুস, এফোরটেক, পান্ডা অ্যান্টি ভাইরাস প্রদর্শন করবে। পণ্য ক্রয়ে থাকছে পুরস্কার।