ময়মনসিংহে রায়ানস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকার বাইরে এই প্রথম ময়মনসিংহ শাখার কার্যক্রম শুরু করেছে প্রযুক্তিপণ্যের খুচরা বিক্রেতা রায়ানস কম্পিউটারস। রায়ানসের নতুন শাখায় ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, মনিটর, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা, প্রজেক্টরসহ সব কম্পিউটার পণ্য ঢাকার প্রধান শাখার মতো একই দামে পাওয়া যাবে। ওই শাখাতেও নিয়মিত মাসিক প্রকাশনা ‘রায়ানস প্রডাক্ট বুক’ দেখে পণ্য যাচাই-বাছাই করা যাবে। চলতি মাসেই ময়মনসিংহের ১১ সি কে ঘোষ রোডে রায়ানস কম্পিউটার চালু করা হয়েছে। —বিজ্ঞপ্তি