প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২৬
সঠিক প্রশ্নোত্তর অংশ-১৬
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।

অধ্যায়-৭
১। কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দিতে হয়?
ক. ডায়রিয়া খ. বসন্ত গ. যক্ষ্মা ঘ. ম্যালেরিয়া
উত্তর: গ. যক্ষ্মা
২। সোয়াইন ফ্লু-এর জন্য দায়ী কোনটি?
ক. এইচ ওয়ান এন ওয়ান ব্যাকটেরিয়া খ. এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস
গ. স্ট্রেপটোকক্কাস নামক জীবাণু ঘ. এইচআইভি
উত্তর: খ. এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস
৩। এইচ ওয়ান এন ওয়ান (H1N1) কী?
ক. একধরনের ভাইরাস খ. ব্যাকটেরিয়া গ. কণা ঘ. সংক্রামক জীবাণু
উত্তর: ক. একধরনের ভাইরাস
৪। সোয়াইন ফ্লু কীসের মাধ্যমে ছড়ায়?
ক. পানি খ. বায়ু গ. মশা ঘ. আক্রান্ত পশুপাখি
উত্তর: ঘ. আক্রান্ত পশুপাখি
৫। সোয়াইন ফ্লুতে আক্রান্ত ব্যক্তির জ্বর কত ডিগ্রি ফারেনহাইটের ওপরে থাকে?
ক. ১০০হ্ন খ. ১০১হ্ন গ. ১০২হ্ন ঘ. ১০৪হ্ন
উত্তর: ঘ. ১০৪হ্ন
৬। মাথাব্যথা, নাক দিয়ে পানি পড়া, গলা খুসখুস করা, ক্ষুধা কম হওয়া কোন রোগের লক্ষণ?
ক. বসন্ত খ. কলেরা গ. সোয়াইন ফ্লু ঘ. বাতজ্বর
উত্তর: গ. সোয়াইন ফ্লু
৭। সোয়াইন ফ্লুর লক্ষণ কোনটি?
ক. শরীরে ঘাম হবে খ. ক্ষুধা বৃদ্ধি পাবে
গ. অস্বাভাবিক অবসাদগ্রস্ততা ঘ. শরীরের ওজন কমে যাবে
উত্তর: গ. অস্বাভাবিক অবসাদগ্রস্ততা
৮। ডেঙ্গুজ্বরের লক্ষণ কোনটি?
ক. গলা খুসখুস করবে খ. বমি হবে
গ. নাক দিয়ে পানি পড়বে ঘ. ক্ষুধা কমে যাবে
উত্তর: খ. বমি হবে
৯। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে প্রথম করণীয় কী বলে তুমি মনে করো?
ক. স্যালাইন খাওয়ানো খ. ঠিকমতো খাবার খাওয়ানো
গ. টিকা দেওয়া ঘ. প্রচুর পানি খাওয়ানো
উত্তর: খ. ঠিকমতো খাবার খাওয়ানো।
সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল