যত্রতত্র মূত্র বন্ধের সূত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যত্রতত্র জনসমক্ষে মূত্রত্যাগ করার দৃশ্য আমাদের অতিপরিচিত। কীভাবে ঠেকানো যায় এই বদভ্যাস? বুদ্ধি বাতলে দিচ্ছে রস+আলো।

বৈদ্যুতিক পদ্ধতি
দেশে এখন নাকি বিদ্যুতের জোয়ার বইছে। প্রতিদিনই ভেঙে যাচ্ছে আগের দিনের রেকর্ড। আমরা এখন এত বিদ্যুৎ দিয়ে কী করব? তাই মূত্রত্যাগের পরিচিত হটস্পটে হালকা মাত্রার বিদ্যুৎ–সংযোগ দিয়ে রাখা যেতে পারে! তাতে ত্যাগের মুহূর্তে খানিক বিদ্যুৎ সংস্পর্শের অনুভূতি দেওয়া গেলে
একই অভিজ্ঞতা দ্বিতীয়বার নেওয়ার লোক খুঁজে পাওয়া একটু কষ্টই হবে!

সিসিটিভি ক্যামেরা–পদ্ধতি
সিসিটিভি ক্যামেরা–পদ্ধতি

সিসিটিভি ক্যামেরা–পদ্ধতি
এ পদ্ধতি যারা যত্রতত্র জনসমক্ষে মূত্রত্যাগ করবে, গোপনে তাদের মুখের ছবি তুলে রাখা হবে ক্লোজড সার্কিট ক্যামেরা দিয়ে! তারপর তাদের ঠিকানা সংগ্রহ করে সেই ছবি তাদের প্রেমিকা, মা–বাবা বা শ্বশুরবাড়ির লোকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। যাদের সন্ধান পাওয়া যাবে না, তাদের ছবি শহরের দেয়ালে দেয়ালে সাঁটিয়ে দিলেই কেল্লাফতে! এরপর টাকা দিয়েও তাদের অমন কাজ করানো যাবে না!

আয়নাপদ্ধতি
আয়নাপদ্ধতি

আয়নাপদ্ধতি
শহর–গ্রামের যেখানে এমন কাণ্ড নিয়মিত হয়, সেখানকার দেয়ালে বড় আয়না লাগাতে হবে! মূত্র বিসর্জন দিতে গেলেই নিজের চেহারা যখন আয়নায় ফুটে উঠবে, তখন কাজটা অত সহজ হবে না। এ ছাড়া পাশাপাশি বসে বা দাঁড়িয়ে অনেকে ওই কাজ করতে গেলে আয়নার কারণে গোপনীয়তাও রক্ষা হবে না। ন্যূনতম লাজলজ্জা থাকলে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার আগে ১০ বার চিন্তা করবে যত্রতত্র মূত্র বিসর্জনকারীরা।

ঘেউপদ্ধতি
ঘেউপদ্ধতি

ঘেউপদ্ধতি
প্রতিটি এলাকায় সাধারণত চিহ্নিত কিছু স্থান থাকে, যেখানে মূত্রের বন্যা বয়ে যায়। তেমন এলাকায় ডগ স্কোয়াডের শক্তিশালী কুকুর বেঁধে রাখা যায়। কেউ মূত্রত্যাগের উদ্যোগ নেওয়ার সঙ্গে সঙ্গে কুকুর ঘেউ করে উঠবে। এ রকম একটা ঘেউ খাওয়ার পর পরবর্তী তিন ঘণ্টা সব ধরনের বেগ-আবেগ ত্রিসীমানায় ঘেঁষবে না। তবে পর্যাপ্ত কুকুর পাওয়া না গেলে কুকুরের ভয়ংকর ডাক রেকর্ড করে সাউন্ডবক্সে বাজিয়ে দিলেও হবে। তবে টাইমিংটা ঠিকমতো হতে হবে।

পাবলিক টয়লেট স্টার অ্যাওয়ার্ড পদ্ধতি
পাবলিক টয়লেট স্টার অ্যাওয়ার্ড পদ্ধতি

পাবলিক টয়লেট স্টার অ্যাওয়ার্ড পদ্ধতি
বছরে সবচেয়ে বেশিবার পাবলিক টয়লেট ব্যবহারকারীকে পাবলিক টয়লেট স্টার অ্যাওয়ার্ড বিজয়ী হিসেবে ঘোষণা করা যায়। পুরস্কার হিসেবে তাকে দেওয়া যেতে পারে পরবর্তী এক বছরে বিনা মূল্যে পাবলিক টয়লেট ব্যবহারের বিশেষ সুবিধা! এ ছাড়া পুরস্কৃত করা যেতে পারে পাবলিক টয়লেট ব্যবহারে উদ্বুদ্ধকারী ব্যক্তিকেও। (এই পুরস্কার স্বয়ং জনপ্রতিনিধিদেরও দেওয়া যেতে পারে! কারণ, তাঁরাই তো পারেন পাবলিক টয়লেটের ব্যবস্থা করতে।)