যদি আরেকটু বড় হতাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইস্, বড় হলে হাত তুলতে পারতাম। ভাই, আমাকে বসবের দেন।’ কথাগুলো বলছে আর ছুটছে ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী মীম। অনেক প্রশ্নের জবাব জানা থাকলেও হাত তুলতে পারছে না খুদে মীম। কারণ, অনুষ্ঠানে তার অংশ নেওয়ার সুযোগ নেই তা সঞ্চালক আগেই জানিয়ে দিয়েছেন। মীমের এই আকুতি শুনে তাকে সামনে যাওয়ার সুযোগ করে দিই। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হলেও ২২ অক্টোবর বাগমারার উৎসব মাতিয়ে রেখেছিল ছোটরা। একবার সঞ্চালক একটি ইংরেজি উপন্যাসের লেখকের নাম জানতে চেয়ে প্রশ্ন করলেন। তার সঠিক জবাব কেউই দিতে পারছিল না। এক কোনায় বসা ছোট এক বন্ধু সঠিক জবাব দিল। তার উত্তর সঠিক বলে ধরে নিলেও পরে জানা গেল ও পড়ে প্রাথমিক বিদ্যালয়ে। নিয়মের বৃত্তে বাঁধা পড়ে তার প্রতিভা। আফসোস! যদি আরেকটু বড় হতাম!—মামুনুর রশিদ মামুন