যন্ত্রপাতি কেনার জন্য রবিকে ১০ কোটি ডলার ঋণ দেবে সিডিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীন উন্নয়ন ব্যাংক (সিডিবি) মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবিকে ১০ কোটি ডলার ঋণ দেবে। চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের নেটওয়ার্ক অবকাঠামো যন্ত্রপাতি কিনে টেলিযোগাযোগ সেবা বিস্তৃতির জন্য রবিকে এই ঋণ দিচ্ছে সিডিবি।১৪ জুন রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সিডিবির চেয়ারম্যান উ ইউ শিনশিং, রবির মানবসম্পদ ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মতিউল ইসলাম এবং হুয়াওয়ের প্রধান নির্বাহী টনি জ্যাং হুই সমঝোতা চুক্তিতে সই করেন। এ সময়চীন ও বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, সিডিবি ইতিমধ্যে বাংলাদেশের টেলিফোন সেবাদাতাদের ২৬ কোটি ডলার ঋণ প্রদান করেছে। —নিজস্ব প্রতিবেদক