যন্ত্রাংশ বদল বা উন্নত না করেও ইন্টারনেটের গতি কিছুটা বাড়ানো যায়। এ জন্য কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রথমে সফলভাবে যে সংযোগটি ব্যবহার করেন, সেটি দিয়ে ইন্টারনেটে যুক্ত হোন। এবার সংযোগটি বিচ্ছিন্ন (Disconnect) করে দিয়ে মডেম লাগানো অবস্থায় কম্পিউটারের Run-এ গিয়ে লিখুন compmgmt.msc এবং এন্টার করুন। এ ছাড়া My Computer-এ ডান ক্লিক করে Manage অপশনটি ক্লিক করতে পারেন। কম্পিউটার Management চালু হবে।এবার বাঁয়ে থাকা Device Manager ক্লিক করলে ডানে আপনি আপনার কম্পিউটারের যন্ত্রাংশগুলোর তালিকা দেখতে পারবেন। এখান থেকে Ports (Com & Lpt) আইকনের বাঁ দিকের (+) চিহ্নে ক্লিক করুন। আপনার কম্পিউটারে যুক্ত সব যন্ত্রাংশের কমিউনিকেশন পোর্ট দেখতে পাবেন। এখান থেকে Communications Port-এ দুই ক্লিক করুন। প্রোপার্টিজ খুলবে। এখান থেকে Port Settings-এ গিয়ে Bit per Second ক্লিক করে সর্বোচ্চ মান (১২৮০০০) নির্বাচন করুন। Data Bits সর্বোচ্চ (৮) এবং Advance অপশনে গিয়ে রিসিভ এবং ট্রান্সফার বাফার High দেওয়া আছে কি না, দেখুন। একইভাবে Communications Port-এর নিচে থাকা আপনার মডেমটি যদি দেখায়, তবে সেটির ক্ষেত্রেও Port Settings ট্যাবটিতে গিয়ে Bit per Second ক্লিক করে সর্বোচ্চ মান (১২৮০০০) দিন।Data Bits সর্বোচ্চ (৮) এবং Advance অপশনে গিয়ে রিসিভ এবং ট্রান্সফার বাফার High দেওয়া আছে কি না দেখুন।—মুইদুর রহমান, খুলনা বাকি অংশ আগামী শনিবার