যন্ত্রাংশ বদল না করে নেটের গতি বাড়ানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবারের পর Run\compmgmt.msc\Computer Management খুলে Modems অপশনটিতে দুই ক্লিক করে Properties-এ যান।Port Settings ট্যাবটিতে গিয়ে Bit per Second ক্লিক করে সর্বোচ্চ মান (১২৮০০০) নির্বাচন করুন।  প্রতিবার ইন্টারনেটে যুক্ত হওয়ার আগে কন্ট্রোল প্যানেল থেকে নেটওয়ার্ক কানেকশনে গিয়ে আপনার কানেকশনটিতে দুই ক্লিক করে Properties অপশনটিতে গিয়ে Configure অপশনটি ক্লিক করুন এবং Maximum Speed সর্বোচ্চ রয়েছে কি না দেখুন।না থাকলে সর্বোচ্চ মান (৯২১৬০০) ঠিক করে দুবার Ok করুন। তবে অবশ্যই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে এবং মডেম পিসিতে যুক্ত থাকা অবস্থায়। বারবার আগের পদ্ধতি অবলম্বনের বিড়ম্বনা এড়াতে ‘Network Connection’-এ গিয়ে আপনার কানেকশনটির একটি Shortcut তৈরি করে ডেস্কটপে রেখে দিন এবং পরবর্তী সময়ে শর্টকাট ব্যবহার করে ইন্টারনেটে যুক্ত হোন। ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় Run\taskmgr\Ok করে অথবা Ctrl+Alt+Delete চেপে টাস্ক ম্যানেজার খুলুন। সেখানের Application ট্যাব থেকে আপনার নেটওয়ার্ক কানেকশনের Application-এ Right/ ডান ক্লিক করে ‰o To Process-এ যান। Process ট্যাবে নেটওয়ার্ক কানেকশনের Application-এর প্রসেস দেখাবে।ওই Process-এর ওপর Right Click করে Set Priority থেকে Above Normal সিলেক্ট করে দিন। ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় একই প্রক্রিয়ায় টাস্ক ম্যানেজার খুলুন। সেখানের Application ট্যাব থেকে আপনার ইন্টারনেট ব্রাউজার অ্যাপ্লিকেশনে (যেমন: মজিলা ফায়ারফক্স) গিয়ে ডান ক্লিক করে ‰o To Process-এ যান। Process ট্যাবে ইন্টারনেট ব্রাউজার Application-টির প্রসেস দেখাবে।এসব ছাড়া অতিরিক্ত গতির আশায় Priority রিয়েল টাইমে দেবেন না। এতে আপনার কম্পিউটারে প্রসেসরের ওপর অতিরিক্ত চাপের সৃষ্টি হয় এবং কিছু সময় পর আপনার কম্পিউটার রিস্টার্ট নিতে পারে। —মুইদুর রহমান, খুলনা