যমুনা ফিউচার পার্কে নতুন শাখা

রঙ
ফ্যাশন হাউস রঙ এখন যমুনা ফিউচার পার্কে। এটিই রঙের সবচেয়ে বড় শাখা বলে জানায় রঙ কর্তৃপক্ষ। ২৯ মার্চ এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনে উপস্থিত ছিলেন সাংসদ সালমা ইসলাম, যমুনা গ্রুপের পরিচালক মনিকা নাজনীন ইসলাম, অভিনয়শিল্পী মৌ, তানিয়া আহমেদ, জয়া আহসান, বিজরী বরকতউল্লাহ, দীপা খন্দকার, শারমিন লাকী, তিশা প্রমুখ। কণ্ঠশিল্পী আবিদা সুলতানা, শাকিলা জাফর, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, আফরোজা পারভিন, তানজিমা শারমিন, নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়, ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন, ইন্টেরিয়র ডিজাইনার গুলশান আরা নাসরিনসহ আরও অনেকে।
রঙের ডিজাইনার ও স্বত্বাধিকারীদের একজন বিপ্লব সাহা বলেন, ‘আজকাল ক্রেতারা এক স্থানেই সব কেনাকাটা সারতে চান। রঙের ক্রেতাদের কথা ভেবেই এই শুভযাত্রা। নতুন শাখার ভেতরেই আমরা আলাদা দুটি জায়গা করেছি ওয়েস্ট রঙ ও শ্রদ্ধার জন্য। যেখানে তরুণ ও বয়স্কদের জন্য বিশেষ পোশাক পাওয়া যায়।’
অঞ্জনস
যাত্রা শুরু হলো ফ্যাশন হাউস অঞ্জনসের নতুন শাখার। যমুনা ফিউচার পার্কের নিচতলায় ২৮ মার্চ থেকে অঞ্জনস তাদের শাখা খুলেছে। তাদের প্রধান নির্বাহী শাহীন আহমেদ বলেন, ‘কেনাকাটায় আরামের জন্য ক্রেতাদের চাহিদা থাকে বড় জায়গার। আমাদের নতুন এ শাখায় এ সুবিধা পাবেন তাঁরা। এখানে পোশাকের পাশাপাশি গয়না, ঘর সাজানোর নানা পণ্যও পাওয়া যাবে।’